বিশ্ব রোবটিক্সে বাংলাদেশ ১৩তম

২৭ সেপ্টেম্বর, ২০১৯ ২১:০০  
পঞ্চম বিশ্ব রোবট লিগ এবং বিশ্ব রোবটিক্স চ্যাম্পিয়নশিপ’ এর চূড়ান্ত পর্বে ১৩তম স্থান অর্জন করেছে বাংলাদেশ দল টিম অ্যাটলাস। ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রোবো রেস ক্যাটেগরিতে বিশ্বের ৪৫টি দেশের ২৫০টি দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করে দলটি। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে আমরা ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে এই ফল অর্জন করে তারা। অ্যাটলাসের পাঁচ সদস্যের মধ্যে তিনজনই বর্তমানে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যায়নরত। তারা হলেন- টিম লিডার সানী জুবায়ের, সদস্য মীর তানজিদ ও মারুফ। টিমের অন্য দুই সদস্য মীর সাজিদ ঢাকা সিটি কলেজে এবং সিফাত তন্ময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত। গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরআগে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথম স্থান,  মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, কুয়েট আয়োজিত টেকনিভ্যাল ২০১৮ তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭ তে চ্যাম্পিয়ন হয় দলটি।